শনিবার ৪ এপ্রিল ২০২৬
নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:৪৪ পিএম   (ভিজিট : ৬০৭)
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার নন্দীগ্রামে সুফলভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে উপজেলার ১৪৯টি পরিবারের মধ্যে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন। 

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কলাপাড়ায় অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারী খাল উদ্ধারের দাবী
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft