মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
রংপুরে ফিডা’র নারীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৫১ পিএম   (ভিজিট : ৩২৪)
রংপুরে নারীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিফ্ট ক্যাম্পেইন এর আওতায় একটি বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় নগরীর এনজিও ফোরাম, রিজিওনাল অফিস ও ট্রেনিং সেন্টারে এই কর্মশালার আয়োজন করে পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা)। এতে সহযোগিতা করে সেভ দ্যা চিল্ড্রেন বাংলাদেশ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয় রংপুরের পরিচালক (যুগ্মসচিব) মো. আবু জাফর।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, রাষ্ট্রেরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা এবং নারীদের অধিকার সম্পর্কে সঠিক ধারণা প্রদান অত্যন্ত জরুরি। 

তিনি বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ একসঙ্গে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন, ‌ লালমনিরহাট কালিগঞ্জের ‌ ফিডা- এর পরিচালক ‌জেড. এফ. এম ফিরোজ পাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুর বিভাগের পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক মোঃ সেলোয়ারা বেগম এবং যুব উন্নয়ন অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল ফারুক।

বক্তারা তাদের বক্তব্যে নারীর স্বাস্থ্য সুরক্ষা, লিঙ্গ সমতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা) লালমনিরহাটের নির্বাহী পরিচালক ফিরোজা বেগম। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও কর্মী এবং তরুণ-তরুণীরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে অংশগ্রহণকারীদের নিবন্ধন, পরিচিতি পর্ব ও শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে উন্মুক্ত আলোচনা এবং মতবিনিময়ের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft