শুক্রবার ৮ মে ২০২৬
কালীগঞ্জ পরিবেশক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৬০৬)
ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের ভূষণ স্কুল রোডে অবস্থিত সুপার লাক্সারী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক বিএম কামরুজ্জামান শিপলু।

এ সময় ব্যবসায়ী নেতারা তাদের বক্তব্যে বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও বাজার ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখতে পরিবেশকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ইফতারের আগে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম ও কল্যাণ বিষয়ক সম্পাদক মারুফ বিল্লা।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft