শনিবার ২৫ জুলাই ২০২৬
বিএনপি জনগণের জন্য রাজনীতি করে: ড. আব্দুল মঈন খান
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ৪৫৫)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকে যে পরিবেশে ইফতার মাহফিল করতে পারছি, তা বিগত ১৭ বছর সম্ভব হয়নি। কথা বলা, ভোট প্রয়োগ কিংবা ধর্ম-কর্ম পালনেও কোন স্বাধীনতা ছিলনা। এদেশ থেকে গণতন্ত্রকে কবরে পাঠিয়েছিল আওয়ামীলীগ। ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে, যার মূল ভূমিকা ছিল বিএনপির। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষের গতান্ত্রিক-মৌলিক-রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে।

সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । 

সদর আসনের সাংসদ ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৫ রায়পুরা থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সাংসদ মন্জুর এলাহীর সঞ্চালনায় বিএনপির ইফতার মাহফিলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft