রবিবার ১৯ এপ্রিল ২০২৬
ভিজিএফ বিতরণে অনিয়ম হলে ছাড় দেবো না: ব্যারিস্টার সালেহী এমপি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ৪:৩৭ পিএম  (ভিজিট : ৪০৪)
কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার দরিদ্র ,অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

অনুষ্ঠানে জামায়াত, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, উলিপুরে ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এলাকার মানুষ এবার জানতে পারবে কোন ওয়ার্ডে কতটি কার্ড যাচ্ছে এবং বিষয়টি গণমাধ্যমেও জানানো হবে। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় হলে তা কোনোভাবেই ছাড় দেয়া হবে না। কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, কোনো ইউনিয়ন পরিষদে অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে।

সভাপতি বক্তব্যে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, ভিজিএফ কর্মসূচির খাদ্যশস্য যেন সঠিকভাবে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য যে এবার ১৩টি ইউনিয়নের ৮৩ হাজার ৩৭০ জন উপকারভোগীর কাছে পৌঁছাবে এই ভিজিএফ কার্ড। জনপ্রতি ১০ কেজি হারে মোট ৮৩.৩৭০ মে. টন চাল পাবে ইউনিয়নবাসী। এছাড়াও উলিপুর পৌরসভার ৪৬২৫টি কার্ডের বিপরীতে মোট ৪৬.২৫০ মে. টন চাল পাবে পৌরসভাবাসী।

এই ভিজিএফ কার্ডের আওতায় আসবেন যারা যে পরিবারের মালিকানায় কোনো জমি বা ভিটাবাড়ি ছাড়া অন্য কোনো জমি নেই। যে পরিবার দিনমজুরের আয়ের উপর নির্ভরশীল।

যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল। যে পরিবারে উপার্জনক্ষম পূর্ণবয়স্ক কোনো পুরুষ নেই এবং পরিবারটি অসচ্ছল। যে পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কর্মহীন ।

আজকালের খবর/আরএম








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
‘নুরুল হক নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে কাজ করছে গুপ্ত জাশি’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft