বুধবার ২৪ জুন ২০২৬
ডিমলায় ব্যবসায়ীদের উদ্যোগে সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ৪০৭)
পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজার ব্যবসায়ীদের উদ্যোগে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেল ৫টায় বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আকবর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, উপজেলা ওয়ার্ড ও কর্মপরিষদ সদস্য মাওলানা তানভীরুর রহমান এবং ইউনিয়ন আমির মাওলানা নুর মোবাশ্বের।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি ব্যবসায়ীদের সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তিস্তা নদীর তলদেশ থেকে ভারী বোমা মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে, যা পরিবেশ ও এলাকার জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সামাজিক সম্প্রীতি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলাম।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft