সোমবার ১৩ এপ্রিল ২০২৬
ড্যাবের উদ্যোগে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:৪৩ এএম   (ভিজিট : ৪১৯৬)
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০২ সালে স্থাপন করা ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ওই ভিত্তিপ্রস্তরটি বিগত সরকার আমলে নষ্ট করে ফেলা হয়েছিল বলে আয়োজকরা জানান।

ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের উত্তরোত্তর উন্নতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং সেই ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে থাকবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণা, তেলের দাম ১০৩ ডলার ছাড়ালো
পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর বক্তব্য: ‘জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা’
পাকুন্দিয়ায় ‘জুলাই যোদ্ধা’কে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft