শনিবার ২০ জুন ২০২৬
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগের উদ্বোধন ও মতবিনিময় সভা
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৪৪৭)
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগের কার্যক্রমের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (০৮ মার্চ) সকালে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এর আগে প্যাথলজি বিভাগের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা এম শাহেদুজ্জামান কোয়েলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এ সময় বক্তারা বলেন, পোস্ট আছে কিন্তু একজনও নেই কোথাও আবার মেশিন আছে অপারেটর নেই ঔষধ নেই এটি হচ্ছে বাংলাদেশের অবস্থা। নতুনভাবে ৪৮তম বিসিএস এ ডাক্তার নিয়োগ  কার্যক্রম চালুর ফলে এলাকার সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সবাইকে টিম ওয়ার্ক কাজ করার আহবান জানান তারা।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft