আগামী ডিসেম্বর মাসে জমকালো আয়োজনে ১৭৫ বর্ষপূর্তি উৎসব করতে যাচ্ছে ফরিদপুর উচ্চ বিদ্যালয়। দক্ষিণবঙ্গের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটির বর্ণাঢ্য উৎসবটি সফল করতে গঠিত হয়েছে উদযাপন পর্ষদ, উপদেষ্টা পর্ষদ ও সমন্বয়ক পর্ষদ। উদযাপন পর্ষদে নেতৃত্ব দেবেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাঈদুর রহমান ও সদস্য সচিব সৈয়দ আব্দুল আউয়াল নান্না।
৫০টিরও বেশি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ পর্ষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শাব্বির হোসেন মনিকে। যুগ্ম আহ্বায়করা হচ্ছেন, কাজী জোবায়দুল হক টুলু, এস এম শামীম হাসান, সৈয়দ মান্নাফ হোসেন খসরু, মো. আমীর হোসেন সাগর, মাহফুজুর রহমান মবিন, মোস্তফা মাহমুদ আরেফি, মাহবুবুর রহমান সোহেল, অশোকেশ রায়, শোয়েবুল ইসলাম, মো. শেখ আব্দুল জলিল, দিদারুল মাহমুদ খান টিটু, শাহীন হক, উজ্জ্বল হোসেন, মুহাম্মদ শামীম হোসেন, সৈয়দ আলাওল হোসেন তনু ও মো. আবু সাঈদ খান রানা। এছাড়া ১৪টি উপ-পর্ষদ দুদিনের বর্ণাঢ্য উৎসবের নানা আয়োজন পরিচালনা করবেন।
প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান সব প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে গঠিত সমন্বয়ক পর্ষদের প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন। ১৯৫৪ সালের এসএসসি ব্যাচ থেকে ৩০টিরও বেশি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত উপদেষ্টা পর্ষদের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।
শনিবার (২০ জুন) সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মেমোরিয়াল মিলনায়তনে উৎসব সফলে ১১তম প্রস্তুতি সভায় এই উৎসব উদযাপন পর্ষদ ঘোষিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। সদস্য সচিব সৈয়দ আব্দুল আউয়াল নান্নার সঞ্চালনায় সভায় প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাঈদুর রহমান ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ মান্নাফ হোসেন খসরু বিভিন্ন পর্ষদের নাম ঘোষণাসহ উৎসবের প্রস্তুতির নানা দিক তুলে ধরেন।
আজকালের খবর/বিএস