শনিবার ২০ জুন ২০২৬
নগরকান্দায় শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ২)
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে আব্দুল কারিম মুন্সী (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কারিম মুন্সী ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে। তিনি আলগাদিয়া গ্রামের ওমর আলী শেখের জামাতা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য কলহের কারণে আব্দুল কারিমের সঙ্গে তার স্ত্রীর বিরোধ চলছিল। এরই জেরে সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হয়। বিচ্ছেদের পর থেকেই আব্দুল কারিম মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতের কোনো এক সময়ে তিনি শ্বশুরবাড়িতে এসে বসতঘরের সিঁড়ির আড়ার সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও বিচ্ছেদের জেরে তিনি শ্বশুরবাড়িতে এসে আত্মহত্যা করেছেন।"

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা বা অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft