রবিবার ২১ জুন ২০২৬
গাজীপুরে মহাসড়কের পাশে নিমের চারা রোপণ করলেন মহাসড়ক বিভাগের সচিব
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৪৪ পিএম   (ভিজিট : ৫)
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাজীপুরে সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের  সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ৩৫তম কিলোমিটার এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী সংলগ্ন মহাসড়কের পাশে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কমিটির সদস্যবৃন্দ, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে মহাসড়কের দুই পাশকে পরিকল্পিতভাবে সবুজায়নের আওতায় আনা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নিরাপদ ও নান্দনিক সড়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি পরিবেশবান্ধব উদ্যোগই নয়, এটি টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

 এর আওতায় দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পাশে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালিত হবে।

সরকারের এ উদ্যোগ দেশের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft