সোমবার ২৫ মে ২০২৬
কুমিল্লায় মন্দিরে হাতবোমা বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৩
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:৪৮ পিএম   (ভিজিট : ৪৬৩)
কুমিল্লা নগরীতে একটি মন্দিরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় পাশের একটি মসজিদের সামনে আরও দুই হাতবোমা নিক্ষেপ করে। হামলায় মন্দিরের পুরোহিতসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরের ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দিরে এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।

খবর পেয়ে রাতেই কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা র‍্যাবের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহতরা হলেন- কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং বাগানবাড়ি মসজিদের নামাজ পড়তে যাওয়া আবদুল বারেক। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। তারা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্দিরে ‘শনি পূজা’ চলাকালে তিনজন ব্যক্তি মণ্ডপে হাতবোমা ছুড়ে মারেন। এ সময় পুরোহিত হাতবোমাটি লাঠি দিয়ে সরাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে পুরোহিত আহত হন।

হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ মন্দিরের সামনে রেখে যায়। এ ছাড়া হামলাকারীরা পাশের একটি মসজিদের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুইজন মুসল্লিও আহত হন।

বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, নির্বাচন পরবর্তী কুমিল্লার পরিবেশ অশান্ত করার জন্য সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে। আলামত সংগ্রহ করা হয়েছে। ঢাকা থেকে অভিজ্ঞ দল এসে তদন্ত করবে। এ ছাড়া মন্দিরের সামনে রেখে যাওয়া সাদা ব্যাগটি পুলিশ হেফাজতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ব্যাগটি খোলা হবে এবং এতে কি আছে তা জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুজ্জামান।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft