শুক্রবার ১২ জুন ২০২৬
রমাদানের গুরুত্ব ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ৫২৪)
পবিত্র মাহে রমাদান উপলক্ষে শনিবার (৭ মার্চ) বদিউল আলম মৌলভী বাড়ি জামে মসজিদে “রমাদানের গুরুত্ব ও আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির সাবেক মহাপরিচালক জনাব মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোরহানউদ্দিন মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ ইজমাউল হক। এছাড়াও অনুষ্ঠানে অত্র এলাকার শিক্ষার্থীসহ প্রায় আড়াই শতাধিক যুবক উপস্থিত ছিলেন।

হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. শফিকুর রহমান বলেন, রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়; বরং শরীরের সব অঙ্গকে পাপ থেকে বিরত রাখার নাম। গিবত নেকি নষ্ট করে এবং হারাম দৃষ্টি রোজার সওয়াব কমিয়ে দেয়। রমজানে মানুষের মধ্যে মর্যাদা, ধৈর্য ও শান্তভাব থাকা উচিত। তিনি আরও বলেন, রমজান কল্যাণের এক উন্মুক্ত ক্ষেত্র—যেখানে ইবাদতের প্রতিযোগিতায় যারা এগিয়ে যায়, তারাই প্রকৃত সফল। সৌভাগ্যবান সেই ব্যক্তি, যে রমজানে বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। নবী করিম (সা.) রমজানে এমন সব ইবাদত করতেন, যা অন্য সময়ে করতেন না।

প্রধান অতিথি প্রফেসর মো. ইসরাফীল রমাদানের শিক্ষা ও আমাদের করণীয় বিষয়ে বলেন, রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। রমজানের একটি নফল ইবাদতের সওয়াব অন্য সময়ের ফরজ ইবাদতের সমান এবং একটি ফরজ ইবাদতের সওয়াব সত্তরটি ফরজ ইবাদতের সমান। তিনি বলেন, মহানবী (সা.) বলেছেন—পবিত্র রমজানের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাসের চেয়েও উত্তম। এ মাসে রোজা ফরজ করা হয়েছে এবং রাতের ইবাদতকে নফল হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, রমজান অল্প দিনের অতিথি—গণনাযোগ্য কয়েকটি দিন মাত্র। তাই যাদের মনোবল বেশি, তারা এ মাসে আল্লাহর রহমত লাভের জন্য বেশি বেশি ইবাদত করবে এবং জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে। সর্বজগতের প্রতিপালকের একত্বে বিশ্বাসের মাধ্যমে ইবাদত সহজ হয় এবং বান্দা ইবাদতের মাধুর্য অনুভব করতে পারে।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ইসলামিকবই ও ইফতার বিতরণ করা হয়।



কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft