শনিবার ১৮ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ৬৭০)
প্রতি বছরের ন্যায়, মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে কোরআন শরিফ ও রেহাল বিতরণ করা হয়েছে। 

শনিবার (৭ মার্চ) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে, বিভিন্ন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে, এক অনুপ্রাণিত ও আত্মিক পরিবেশে কোরআন শরীফ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ তারিকুল ইসলাম, সহ সভাপতি লিয়াকত সরদার, মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম, খালিদুজ্জামান মুন্সী, সাংগঠনিক সম্পাদক আরটি হাসান, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ইয়াদ আলী মোল্লা, সহ প্রচার প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান রাজন, ক্রিড়া সম্পাদক বাবু মোল্লা প্রমুখ। 

কোরআন শরীফ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নবীজির (সা.) আদর্শে জীবন গঠনের প্রেরণা জাগানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম বলেন, এই ক্ষুদ্র প্রয়াস নবী করিম (সা.)-এর আদর্শে একটি আলোকিত প্রজন্ম গঠনে সহায়ক হবে, ইনশাআল্লাহ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ‘ভূমি’ দখল করছে ইসরায়েল
আমাকে শেখ হাসিনা অনেক লোভ দেখিয়েছেন: স্পিকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft