সোমবার ২৫ মে ২০২৬
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিন
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ৩৪০)
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি তিন তলা ভবনের নিচতলায় গ্যাসের লিকেজের কারণে জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে।  শুক্রবার (৬ মার্চ) রাতে আরমান মিয়ার মালিকানাধীন ভবনের নীচ তলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণ হয়।

স্থানীয়রা জানান, ভবনটির নীচ তলায় ঝুটের গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণে ভবনের দেয়াল,দরজা ও জানালা ধ্বসে পড়ে। এতে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ি শিপন, তার কর্মচারি লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিকের ইনস্টিটিউটে ভর্তি করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তদন্ত শুরু করে।
 
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান জানান, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আজকালের খবর/আরএম









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft