বুধবার ১৭ জুন ২০২৬
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ৫৯৮)
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। বুধবার (৪ মার্চ) বিকাল ৫টায় শহরের বার্গার ল্যাব রেস্টুরেন্টে এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক। সভায় জেলার সাংবাদিকদের উপস্থিতিতে অ্যাডভোকেট হাফিজুর রহমানকে ঝালকাঠি পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়।

বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই। বক্তারা বলেন, “সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীর পৌরসভা নির্বাচনে অ্যাডভোকেট হাফিজুর রহমানকে মেয়র পদে প্রার্থী হিসেবে এগিয়ে নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ইফতার শেষে দেশ, জাতি ও পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft