রবিবার ১৯ এপ্রিল ২০২৬
রাণীশংকৈলে কৃষি মেলার উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ২৬৮)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলেকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায়  ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদশনী মেলার উদ্বোধন করা হয়।  মঙ্গলবার (৩ মার্চ)  দুপুরে  মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
 
দিনাজপুর অঞ্চলের প্রকল্প পরিচালক আবু রেজা আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণের অতিরিক্ত উপ-পরিচালক আলাউদ্দিন শেখ, মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, ওসি আমানুল্লাহ আল বারী, বিএনপি সহ-সভাপতি নুরনবী, পৌর সভাপতি শাহাজান আলী, মহিলা দলের আহবায়ক মনিরা বিশ্বাস,ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
 
উপ-সহকারি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় তিন দিনব্যাপী উদ্বোধনী মেলায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম। মেলায় উপজেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত কৃষি পণ্য ও  প্রযুক্তি প্রদর্শন করে ১৩ স্টল স্থান পায়। 


আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
‘নুরুল হক নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে কাজ করছে গুপ্ত জাশি’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft