বুধবার ১০ জুন ২০২৬
ঈদুল ফিতরে জনদূর্ভোগ লাঘবে ফুটপাত দখল মুক্ত করতে এমপি মান্নানের হুশিয়ারী
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ৩৭৮)
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে  স্বশরীরে পরিদর্শনে গিয়ে এমপি মান্নান দেখতে পান, সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বাস স্ট্যান্ড, কাঁচাবাজার ও বিভিন্ন অবৈধ স্থাপনা। এসব দখলের কারণে চরম যানজট ও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট নিরসনে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তিনি।

পরিদর্শন শেষে তিনি বলেন, পূর্বের এমপিরা কী করেছেন তা আমি জানি না। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের দুর্ভোগ লাঘবে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। ঈদকে সামনে রেখে মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, সে জন্য আমি নিজে তদারকি করবো।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা এবং থানা পুলিশের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এমপি মান্নান সতর্ক করে বলেন, কিছু অসাধু ব্যক্তি অসহায় মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করে পুনরায় অবৈধ দখলের চেষ্টা করে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাহিম, সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft