সোমবার ২৫ মে ২০২৬
রুপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ৪৭৬)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করেছে বি আর আই ব্রাদার্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক এ বিক্ষোভ শুরু করেন।
 
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানাটির ৭০ থেকে ৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা দেয়নি। এ কারণে কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে এসে অবরোধ করেন।

তিনি আরও জানান, মালিকপক্ষ জানিয়েছে ব্যাংক বন্ধ থাকায় শনিবার বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে  সোমবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
 

আজকালের খবর/আরএম










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft