রবিবার ৭ জুন ২০২৬
আগের ধারাবাহিকতায় দেশ আর চলবেনা: জাহিদুর রহমান এমপি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৪২৮)
ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, এখন নতুন বাংলাদেশ নতুন চিন্তাভাবনা করতে হবে। আগে যেভাবে দেশ চলছিল,সে ধারাবাহিকতায় দেশ আর চলবেনা। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে তিনি এসব কথা বলেন। 

জাহিদুর রহমান এমপি বলেন, একটা পরিবর্তন আমাদের আনতে হবে। আমাদের চিন্তা চেতনা চলাফেরায় ও কাজকর্মের মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে। না হলে আমরা চলতে পারবো না, টিকতে পারবোনা। সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় তিনি আরো বলেন, আমরা জনগনের প্রতিনিধি আপনাদের কাছে আসতে হয়,সুপারিশ করতে হয় এবং কি বলতে হয়। ইচ্ছা না থাকলেও আপনাদের দারস্থ হতে হয় কাজটি হোক বা না হোক। আপনারা চেষ্ঠা করবেন কাজটি করার।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন,আমরাও নতুন দেশটাকে এগিয়ে যাওয়ার জন্য একসাথে একযোগে কাজ করবো। ২৪ ঘন্টা সেবা দেবো।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মজিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, বিএনপি সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ,ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা।

কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft