নীলফামারীর কিশোরগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। বুধবার রাতে শহরের বায়তুন্নূর মসজিদ মোড়ে বাজারে আসা লোকজন কুকুরের কামড়ের শিকার হন।
আহতরা হলেন, সদর ইউনিয়নের গদা গ্রামের মৃত্যু তছিরের ছেলে হাফিজুল(৫০), রুপালি কেশবা গ্রামের মিলনের ছেলে নাবিল(১০), মধ্যরাজিব চেংমারী গ্রামের দুলালের ছেলে শাহজালাল (৪০) ও মাগুড়া ইউনিয়নের সিংঙ্গেরগাড়ি গ্রামের তরণী কান্তের ছেলে দীপক চন্দ্র (১৯)।
এদের মধ্যে গুরুত্বর আহত নাবিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর ৩জন কিশোরগঞ্জউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এছাড়া অন্যদেরকে কর্তব্যরত চিকিৎসক ভ্যকসিন নেওয়ার পরামর্শ দেন। শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রপে শিক্ষার্থী ও জনমনে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, জলাতঙ্কের ভ্যাকসিন বরাদ্দ না থাকায় কুকুর কামড়ানো ব্যক্তিদেরকে ক্ষার জাতীয় সাবান দিয়ে ১৫ থেকে ২০মিনিট ক্ষতস্থান ধুয়ে দ্রুত জেলা সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন দিতে বলা হয়েছে।
কাওছার আল হাবীব/আজকালের খবর