মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
গাছকাণ্ডে উপজেলা বিএনপির সেই সভাপতি গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ এএম   (ভিজিট : ৪১৯)
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কেটে ফেলার মামলায় উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গাছ কাটার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সব পর্যায়ের পদ স্থগিত করে বিএনপি।

জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি ও স্থানীয় সংসদ সদস্য আবদুল হামিদের উদ্যোগে ১৯৯৫-৯৬ সালে নদীভাঙন ঠেকাতে কামালপুর এলাকার ওই বেড়িবাঁধে মেহগনি গাছ রোপণ করা হয়। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

অভিযোগে বলা হয়, জাহিদুল আলম জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশের জন্য বাঁধের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে অসুবিধা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে তিনি একে একে গাছ কাটা শুরু করেন। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কেটে গুঁড়ি সরিয়ে অন্যত্র নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা।

এ ঘটনায় মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফয়জুর রাজ্জাজ, গাছ কাটা শ্রমিক আঙ্গুর মিয়াসহ অজ্ঞাত ২/৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বার্তায় তার পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
গাজীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত
নিজেকে অবিবাহিত বলে সন্তানসহ যুবককে বিয়ে করলো এক নারী, আদালতের দ্বারস্থ যুবক
ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft