মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
রংপুরে দখলমুক্তকরণে যৌথ অভিযান
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৬ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৫:৪০ পিএম  (ভিজিট : ৪৯০)
রংপুর নগরীর রাস্তা দখলমুক্তকরণ, অবৈধ ব্যানার অপসারণের লক্ষ্যে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহানের নেতৃত্বে নগরীর সুরভী উদ্যান এলাকায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করাসহ ওই এলাকায় বিভিন্ন গাছে, বৈদ্যুতিক খুঁটিতে টাঙ্গানো ব্যানার অপসারণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি শাহজাহান আলীসহ অন্যরা। নগরীতে যানজট নিরসন ও চলাচলের  পরিবেশ তৈরীতে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় রাস্তায় অবৈধ দখলদার উচ্ছেদসহ ব্যানার-ফেস্টুন অপসারণ করার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহান বলেন, শহরের ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা, ব্যানার ফেস্টুন অপসারণ চলমান রয়েছে। আমরা নগরবাসীকে একটি সুন্দর, যানজটমুক্ত নগরী উপহার দেব।

আজকালের খবর/আরএম

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft