সোমবার ২৯ জুন ২০২৬
নিজের সন্তানকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা চান এক বাবা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৫:২০ পিএম  (ভিজিট : ৫২৪)
অভাব-অনটনের সংসার। রিকশা চালিয়ে কোনো ভাবে জীবিকা নির্বাহ করেন দরিদ্র পিতা  শাহ আলম। দুঃখ-সুখের মাঝেই স্বপ্ন দেখতেন আদরের মেয়ে সিরাতুল জান্নাতকে মানুষ করার। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্নে নেমে আসে এক কালো অধ্যায়। 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী পীরপাড়া গ্রামের হতদরিদ্র পরিবার শাহ আলম ও সুলতানা রাজিয়া দম্পতির ৮ বছর বয়সী মেয়ে সিরাতুল জান্নাত। সিঙ্গেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী। এক বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ নেন বাবা-মা। পরীক্ষা-নীরিক্ষার পর প্রথমে লিভার সিরোসিস ধরা পড়ে। অর্থের অভাবে চিকিৎসা নিয়মিত চালানো সম্ভব হয়নি। দিন দিন অবস্থার অবনতির পরে ঢাকায় নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সিরাত বিরল রোগ ‘ক্যারোলী সিনড্রোমে-আক্রান্ত। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিতে হবে।  যেখানে ব্যয় হতে পারে ৪০ থেকে ৫০ লাখ টাকা। 

রিকশাচালক বাবা শাহ আলম বলেন, মেয়েকে বাঁচাতে যা ছিল সব বিক্রি করেছি। বাবার সূত্রে পাওয়া দুই শতক জমির ওপর টিনের ঘরটাও বিক্রি করেছি। এখন থাকার জায়গা নেই, ঠিকমতো খাওয়ারও উপায় নেই। এত টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব।  সমাজের সবাই এগিয়ে আসলে হয়তো আমার মেয়েটা বাঁচবে। মা সুলতানা রাজিয়া অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার মেয়েটা খুব মেধাবী ছিল। হঠাৎ অসুস্থ হয়ে আজ বিছানায় পড়ে আছে। এক মাস ধরে কোনো চিকিৎসা নেই। বিদ্যুতের বিল বাকি থাকায় সংযোগ কেটে দিয়েছে। অন্ধকার ঘরে মেয়েকে নিয়ে দিন কাটছে। আমরা আর পারছি না। 

বিদ্যালয়ের শিক্ষক সালমা বেগম জানান, সিরাত খুব ভালো ছাত্রী ছিল। হঠাৎ অসুস্থ হয়ে স্কুলে আসা বন্ধ হয়ে যায়। আমরা যতটুকু সম্ভব সহায়তা করেছি। সমাজের সবাই এগিয়ে এলে মেয়েটি নতুন জীবন পেতে পারে। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, সরকারিভাবে সহায়তা দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবেও চেষ্টা করছি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে মেয়েটার চিকিৎসা সম্ভব হতে পারে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করা হবে। 

বর্তমানে এক মাস ধরে কোনো চিকিৎসা ছাড়াই শয্যাশায়ী সিরাতুল জান্নাত। অসহায় বাবা-মায়ের একটাই আকুতি-সমাজের সহৃদয় মানুষ এগিয়ে এসে তাদের মেয়ের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবশেষে আদরের মেয়ে সিরাতুল জান্নাতকে বাঁচাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা কামনা করেছেন হতভাগ্য বাবা।

আজকালের খবর/আরএম










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft