শনিবার ১৮ এপ্রিল ২০২৬
মঠবাড়িয়ায় বেড়াতে এসে মামলার আসামি হলো এতিম শিশু : এমপি'র হস্তক্ষেপ কামনা
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ৪৮৪)
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়াতে এসে চুরি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছে বেল্লাল (১৩) নামে একটি শিশু। এই ঘটনায় ক্ষোভে ফেটে যাচ্ছেন মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণবঙ্গর এলাকার বাসিন্দারা। শিশুটির বাড়ি পার্শ্ববর্তী বামনা উপজেলায় উত্তর ডৌয়াতলা গ্রামে । তার বাবা জামাল দফাদার বেশ কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঠবাড়িয়া উপজেলার হালতা গ্রামে নানীর লালন পালনে সে বড় হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু বেল্লাল গত ১৬ ফেব্রুয়ারি মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণবন্দর নবীনগর এলাকায় বোনের বাসায় বেড়াতে আসে। তার স্বজনরা স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজে যুক্ত করে দেয়। শিশুটি ১৭ ফেব্রুয়ারি কাজ শেষে দক্ষিণবন্দর হাসপাতালের সামনে ঘোরাঘুরি করছিল। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি নব নির্মাণাধীন হাসপাতাল ভবন তার বলে শিশুটির সাথে পরিচিত হয়। এ সময় শিশুটিকে হাসপাতালের বিভিন্ন ছাদ থেকে পুরাতন লোহা লক্কর কুড়িয়ে আনতে বলে। বিনিময়ে শিশুটিকে ৫০ টাকা দেয়ার কথা বলে। হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন চোর-চোর বলে চিৎকার করতে থাকে। এ সময় সেই অজ্ঞাত লোকটি পালিয়ে যায়। পরে শিশুটিকে চোর সন্দেহে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

শিশুটির মা আমেনা বেগম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ক্রন্দন স্বরে জানান, আমার ছেলে চোর নয়। ওর বাবা নেই। নানীর কাছে বড় হয়েছে। আমার ছেলেকে চোর সাব্যস্ত করার সংবাদ শুনে আমি মঠবাড়িয়া স্বাস্থ্য কর্মকর্তার কাছে অনেক অনুরোধ করেও আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারিনি। আমার ছেলেকে পুলিশে দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা পুরাতন একটি মামলায় আমার ছেলেকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করে দিয়েছে। আমার ছেলের ব্যাপারে কোর্টে তদবির করবো, এমন কোন অর্থনৈতিক সক্ষমতা আমার নেই। নবনির্বাচিত এমপি আলহাজ্ব রুহুল আমিন দুলাল স্যার সহযোগিতা না করলে আমার ছেলেকে কোনদিনও জেল থেকে বের করতে পারবো না।

মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ‘ভূমি’ দখল করছে ইসরায়েল
আমাকে শেখ হাসিনা অনেক লোভ দেখিয়েছেন: স্পিকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft