শনিবার ২৫ জুলাই ২০২৬
নির্বাচিত হলে নোয়াখালীকে বিভাগের ঘোষণা জাপা প্রার্থীর
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ৪৫৭)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর- সুবর্ণচর) থেকে নির্বাচিত হলে নোয়াখালী বিভাগ বাস্তবায়নসহ, বিমান বন্দর ও সমুদ্র বন্দর করার প্রতিশ্রুতি দেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মো: শরীফুল ইসলাম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নোয়াখালী প্রেসক্লাব শহীদ উদ্দিন কচি মিলনায়তনে সাংবাদিকদের সামনে ইশতেহার পাঠ থেকে তিনি এই ঘোষণা দেন।

এসময় জাতীয় পার্টির জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের হাতে বাংলাদেশের গ্রামীন অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তোলেন।কেন্দ্রীয় ইশতেহারের সাথে সমন্বয় করে নোয়াখালীর উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেন।এসময় তিনি আক্ষেপ করে বলেন,নোয়াখালীতে বিগত সরকারের রাজনৈতিক নেতৃত্ব সেভাবে রিপ্রেজেন্ট করতে পারেনি।আর তাই সম্ভববনা থাকা স্বত্তেও এখানে বিমান ও নৌ- বন্দর প্রতিষ্ঠা পায়নি। তিনি যদি নির্বাচিত হন তাহলে নোয়াখালী উন্নয়নে এই কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করবেন।

৫ই আগস্ট পটপরিবর্তন হলেও বাংলাদেশ থেকে এখনো বৈষম্য দূর হয়নি উল্লেখ করে বলেন, একটি দূর্নীতিমুক্ত,বৈষম্যহীন রাষ্ট্র বির্নিমানে জাতীয় পার্টকে ( লাঙ্গলে) ভোট দেয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft