শনিবার ১৮ এপ্রিল ২০২৬
মুকসুদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণমিছিল
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ৯১৫)
গোপালগঞ্জের মুকসুদপুরে গোপালগঞ্জ- ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল হামীদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মুকসুদপুর কলেজ মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়। 

গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল মাসুদ খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আবদুল হামীদ, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল ওহাব মোল্লা, মুকসুদপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন সরদার, উপজেলা নায়েবে আমীর ক্বারী আঃ আজিজ, জলিরপাড় ইউনিয়ন সভাপতি ফকির মিরাজ আলী শেখসহ জামায়াতে ইসলামী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় মুকসুদপুর কলেজ মোড় থেকে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা একটি বিশাল গণমিছিল, পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ‘ভূমি’ দখল করছে ইসরায়েল
আমাকে শেখ হাসিনা অনেক লোভ দেখিয়েছেন: স্পিকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft