রবিবার ৩১ মে ২০২৬
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৫:৪৮ পিএম  (ভিজিট : ৭১৬)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ ( সদর কামারখন্দ) আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভোটের দিন কেন্দ্রগুলোতে ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য ভোট শুরুর আগেই এজেন্টদের কেন্দ্রে যেতে হবে। ব্যালটের বাক্সগুলো খালি আছে কিনা সেটা চেক করতে হবে। 

তিনি আরো বলেন, ভোটাররা কেন্দ্রে আসলে এজেন্টরা চেক করে দেখবেন সে প্রকৃত পক্ষে ভোটার কি না বা ছবিযুক্ত ভোটার তালিকার সাথে নামের মিল আছে কি না। নারীরা মুখ ডেকে আসলেও নারী এজেন্টরা তাদের মুখ দেখবেন, আর পূরুষরা খেয়াল করবেন যে কেউ বাইরে থেকে অতিরিক্ত ব্যালট নিয়ে কেন্দ্রে ঢুকতে না পারে।

সোমবার ( ৯ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া পুকুরচালা এলাকায় আয়োজিত নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামীলীগ সমর্থক ভোটারদের উদ্দেশ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ৫ আগষ্টের পর দোষীদের সাথে বিনা কারনেও কিছু আওয়ামীলীগের বিরুদ্ধে মামলা হয়েছে। ভোটের পর ওই সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, কেউ হয়রানীর শিকার হবেন না। এসময় সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

জনসভায় জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক নুর কায়েম সবুজসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন


কাওছার আল হাবীব/ আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft