শনিবার ১৮ এপ্রিল ২০২৬
আমি আপনাদের ছেলে আমাকে পাশে রাখবেন: সেলিমুজ্জামান
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ৫৯৭)
গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচনী জনসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনে  বিএনপির মনোনীত এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাকে আপনাদের পরিবারের সন্তান মনে করবেন।

আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আমাকে আপনাদের পাশে রাখবেন। একবারের মত হলেও এবার আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন।

রবিবার বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর কানার বাজারে, বিএনপি নেতা এলান মুন্সির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। 

উপজেলা ওলামা দলের সভাপতি মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আলী মোল্লা, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, মুকসুদপুর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মুরাদ, মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসার মাষ্টার, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ‘ভূমি’ দখল করছে ইসরায়েল
আমাকে শেখ হাসিনা অনেক লোভ দেখিয়েছেন: স্পিকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft