বুধবার ২৪ জুন ২০২৬
নীলফামারী-২ আসনে ধানের শীষ প্রার্থী তুহিনের নির্বাচনি সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২১ এএম   (ভিজিট : ৬৭২)
নীলফামারী-২ সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীর গাছবাড়ী এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে হলে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়া সময়ের দাবি। তিনি অভিযোগ করেন, নীলফামারী সদরসহ সারাদেশে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট ও বৈষম্য চলছে এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার উপেক্ষিত হচ্ছে।

নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিন বলেন, দেশের জনগণ পরিবর্তন চায় এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা জরুরি। তিনি বলেন, ধানের শীষ প্রতীকই জনগণের শেষ ভরসা এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি মাঠে কাজ করতে হবে।

সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে এলাকাজুড়ে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft