রবিবার ৩১ মে ২০২৬
সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের নির্বাচনি ক্যাম্পে আগুন
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ৩৭৪)
সিরাজগঞ্জ-১ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদারের নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদার অভিযোগ করে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। রাতে আমি ও আমার লোকজন নিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম। এই সুযোগে দুষ্কৃতকারীরা আমার প্রধান নির্বাচনি ক্যাম্পে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে থাকা আমার মা-চাচিরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণ করা না গেলে আমার ও চাচাদের বাড়ি পুড়ে যেত।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই প্রার্থীর প্রধান নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান।
এআরজে






আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft