শনিবার ১৬ মে ২০২৬
পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি: চরমোনাই পীর
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৪০২)
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর (পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, 'পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমরা একা নই। আমাদের সঙ্গে আল্লাহ আছে। দেশপ্রেমিক মানুষ আছে। ইসলাম প্রেমীরা আছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন এক জিনিস নয়। কল্যাণে কে ভালো হবে তা স্থানীয় নির্বাচনে বিবেচনা করা হয়। আর জাতীয় নির্বাচনে নির্বাচিতরা আইন পাশ করে। তাই দলের আদর্শ দেখতে হয়।  বিএনপি যা চায় ৫৪ বছর চলেছে। আরেকটা দল জামায়াত ১১ জোট। আমীরসহ নেতারা বলছে প্রচলিত আাইনে চলবে। তাই আবার এটা হলে শান্তি পাবো না। তাই মূল ব্যাপার হলো আদর্শ কি।

জনসভায় সভাপতিত্ব করেন- ইসলামী আন্দোলনের নবীনগর উপজেলা সভাপতি জসিম উদ্দিন সরকার। এতে প্রধান আকর্ষণ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিয়াউল হক সরকার, হাবিবুর রহমান মিজবাহ, আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা মেহেদি হাসান, আবুল কালাম আজাদ প্রমুখ।

চরমোনাই পীর এ সময় নজরুল ইসলামের হাতে প্রতীকী হাত পাখা প্রতীক তুলে দেন। এ সময় তিনি শান্তির প্রতীক হিসেবে হাত পাখায় ভোট দেওয়ার আহবান জানান।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft