সোমবার ২৫ মে ২০২৬
জোট প্রার্থী নুরের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৮০০)
সোমবার সকাল ১১ ঘটিকার সময় স্বতন্ত্রপ্রার্থীর উপজেলা নির্বাচন পরিচালনা প্রধান কর্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরন বিধিমালা ভঙ্গের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুুনের পক্ষে আহবায়ক আবদুল আলীম তালুকদার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রদেয় নির্বাচন আচরন বিধিমালা পটুয়াখালী ৩ দশমিনা-গলাচিপা আসনে ট্রাক প্রতিকের এমপি প্রার্থী নুরুক হক নুর ও তার নেতাকর্মী ও সমর্থকরা মানছে না। ট্রাক প্রতিকের নির্বাচনী প্রচারনায় রঙ্গিন বিলবোর্ড, ফ্যাস্টুন, উচ্চ শব্দযন্ত্রের ব্যবহার, বহিরাগতদের দিয়ে দেশীয় অস্র নিয়ে রাতে হুন্ডা শোডাউন, নির্বাচনী জনসভায় সতন্ত্রপ্রার্থী সম্পর্কে বাজে মন্তব্য, সতন্ত্রপ্রার্থীর অফিস ভাংচুর, সমর্থকদের মারধর করে আসছে যা নির্বাচন বিধিমালা ভঙ্গের সামিল। 

অভিযোগে উল্লেখ করেন, প্রকাশ্যে এ সকল ঘটনা প্রকাশ হলেও দশমিনা উপজেলায় অবাদ, সুষ্ঠু নিরারপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগন নিরব ভূমিকায় থাকছেন। এতে করে সমনের দিনগুলোতে আইনশৃঙ্খলার অবনতি হবার আশঙ্কা বিদ্যমান। জোট প্রার্থী ট্রাক প্রতিকের নুরুল হক নুরের স্ত্রী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হয়েও ট্রাক প্রতিকের প্রচার প্রচারনায় অংশ নিয়ে নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করছে। জোট প্রার্থী ট্রাক প্রতিকের নুরুল হক নুরের ও তার নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচন আচরন বিধি ভঙ্গের কারনে অবাদ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধাগ্রস্ত হবে এবং আইনশৃঙ্খলার অবনতি হবে। নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো কঠোও হবার আহবান জানানো হয়। 

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য সাবেক  উপজেলা বিএনপির কমিটির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হাওলাদারসহ সতন্ত্রপ্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গন।
এআরজে








Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft