সোমবার ১৮ মে ২০২৬
নির্বাচনকে ঘিরে রংপুরে সেনাপ্রধানের মতবিনিময় সভা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৩২৬)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন নিয়ে রংপুরে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সার্কিট হাউজ মিলনায়তনে সভায় ঊর্ধ্বতন সামরিক বাহিনী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। 

এ সময় সেনাপ্রধান জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। 

এরপর তিনি রংপুর স্টেডিয়ামে 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'-এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। 

এ সময় সেনাপ্রধান সেনাসদস্যের প্রতি পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft