শনিবার ১৮ এপ্রিল ২০২৬
আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে: ড. মঈন খান
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ৭:৫০ পিএম  (ভিজিট : ৪১৯)

আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান। । 

আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নরসিংদী- ২ নির্বাচনি এলাকার ঘোড়াশাল দেবালয় গ্রামে নির্বাচনি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে কোন ভাল রাষ্ট্র গঠন করা যায় না । আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে। সামাজিক , অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক উন্নয়নের জন্য। 

তিনি বলেন, বাংলাদেশে একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গ্রহন করতে হলে মানুষের স্বাধীনতা দিতে হবে, গণতন্ত্র দিতে হবে এবং মানুষকে উদারনীতি মানষিক শিক্ষা দিতে হবে। আগামী ১২ তারিখ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা হবে।

পলাশ থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, পলাশ থানা বিএনপির সভপাতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সি:-যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন,  ঘোড়াশাল পৌরৈ বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদ দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ ও সদস্য সচিব আরিফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


আজকালের খবর/কাওছার







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
হাদি হত্যায় অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
দেশের ৫ জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft