রবিবার ২৮ জুন ২০২৬
নির্বাচনকে সামনে রেখে খালিয়াজুরীতে সেনাবাহিনী ও পুলিশের তল্লাশি জোরদার
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:১২ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১১:১৪ পিএম  (ভিজিট : ১০৭২)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খালিয়াজুরী উপজেলায়  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। খালিয়াজুরী উপজেলা প্রশাসন ও খালিয়াজুরী থানা পুলিশ ও খালিয়াজু্রী অস্থায়ী সেনা ক্যাম্পর সমন্বয়ে গৃহীত এ ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা  প্রতিহত করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে সেনাবাহিনীর নেতৃত্বে নিয়মিত যৌথ অপারেশন পরিচালনা ও চেকপোস্টের মাধ্যমে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এতে করে এলাকায় দৃশ্যমান নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 একই সঙ্গে উপজেলার প্রধান সড়ক ও প্রবেশপথগুলোতে স্থাপিত চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি জোরদার করা হয়েছে।

খালিয়াজুরী অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশ বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই যৌথ বাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন পুরো সময়জুড়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft