মঙ্গলবার ৯ জুন ২০২৬
ভোটারদের জনসমুদ্র বলে দিচ্ছে আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : ব্যারিস্টার খোকন
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৬ পিএম   (ভিজিট : ৪৬২)
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘দেশে গত ১৭ বছর গণতন্ত্র ছিল না, তাই সুষ্ঠু ভোট ছিল না। আগামী ১২ তারিখ দেশের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন অপেক্ষা করছে। ভোটারদের জনসমুদ্র বলে দিচ্ছে আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।’

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, ‘নির্বাচন না হলে দেশে সুষ্ঠু গণতন্ত্র ব্যাহত হবে। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া দলের দায়িত্বে ছিলেন। তিনি কারো সঙ্গে কখনো আপস করেননি, অন্যায় করেননি। তাই তিনি গণতন্ত্রের মানস কন্যা হিসেবে ভূষিত হয়েছেন।

তিনি আরো বলেন, ‘যখন আমি সংসদ সদস্য তখন এ অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদরাসা,  মন্দির, মসজিদ, বিদ্যুৎসহ সকল ইউনিয়ন পরিষদ ভবন আমার হাতে গড়া। এ জন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আপনারা আবার নির্বাচিত করে আমাকে উন্নয়নের সুযোগ দিলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো ইনশাআল্লাহ।

জামায়াত প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘একটি দল ধর্মকে পুঁজি করে আপনাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাতে কান দিবেন না। আমি নির্বাচিত হলে এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের স্থান হবে না। বিগত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে এলাকার কোনো উন্নয়ন হয়নি। এলাকায় উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পের টাকা হরিলুট করে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই ভেদাভেদ ভুলে দলমতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন ও শান্তির লক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।


পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভুইয়াসহ প্রমুখ।

আজকালের খবর/ এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft