সোমবার ১৩ এপ্রিল ২০২৬
৫ শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ২:৩৭ পিএম  আপডেট: ০১.০১.২০২৬ ৩:২২ পিএম  (ভিজিট : ৪৫৫০)
ইংরেজি নববর্ষ  উপলক্ষে প্রথমদিনে রাজধানী ঢাকার শনিআখড়ায় সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ৫ শতাধিক নিম্ন আয়ের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার  সকাল থেকে দিনব্যাপী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আরিফ উদ্দিনের তত্বাবধানে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও  ঔষধ বিতরণ করা হয়। 

এ সময় মা ও শিশু বিশেষজ্ঞ , মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীদের এসব চিকিৎসা সেবা প্রদান করেন।
  
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আরিফ উদ্দিন জানান, ইংরেজি নববর্ষ  ও হাসপাতালের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে এলাকার নিম্ন আয়ের রোগীদের চিকিৎসা সেবা  নিশ্চিত করতে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি  আয়োজন করা হয়েছে।  আমরা এ কর্মসূচির মাধ্যমে  নিম্ন আয়ের রোগীদের মধ্যে এ সেবা প্রদান করব। ভবিষ্যতে এ ধরনের  সেবা মূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বলেন, বছরের প্রথম দিন এ ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করে আমরা অত্যন্ত আনন্দিত। অর্থের অভাবে আমরা চিকিৎসা সেবা থেকে অনেক সময় বঞ্চিত হই। ভবিষ্যতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।


আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
আজ চৈত্র সংক্রান্তি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ
আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় দখলকৃত ১২ একর ভূমিতে সিডিএ'র উচ্ছেদ অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft