শনিবার ৪ এপ্রিল ২০২৬
নওগাঁর বদলগাছীতে বিজয় দিবস উদযাপন
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ এএম   (ভিজিট : ৬৬৯)
আজ ৫৫তম মহান বিজয় দিবস। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার্থে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের চিরস্মরণীয় বীরত্বগাঁথা ভক্তি ভরে স্মরণের দিন আজ।

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। 

ভোরে সূর্যোদয়ের পর পরই উপজেলা উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে ৩১ বার তোপধ্বনি এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তর  শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন নওগাঁ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুলসহ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনগুলো। 

আরও পুষ্পস্তবক অর্পণ করেন বদলগাছী থানা পুলিশ, আনসার-ভিডিপি, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  এবং প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলার মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

পরিশেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ সংলগ্ন চত্ত্বরে বিজয় মেলা এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft