শনিবার ৪ এপ্রিল ২০২৬
হান্নান মাসউদ আহত
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:৩৯ পিএম   (ভিজিট : ৪৬৬)
নোয়াখালীতে নির্বাচনী জনসংযোগের সময় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলটির প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে হাতিয়ার ওছখালি পুরাতন বাজার এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় এ ঘটনা ঘটে। পরে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল হান্নান মাসউদ বলেন, পুরাতন বাজারে জনসংযোগ চালানোর সময় হঠাৎ একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি তার বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনার পরপরই তিনি পায়ের এক্স-রে করান। পায়ে ব্যথা থাকলেও গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। চিকিৎসা নেওয়ার পর তিনি আবারও জনসংযোগ কার্যক্রমে অংশ নেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা বলেন, পেছন দিক থেকে এসে অটোরিকশাটি হান্নান মাসউদের পায়ের ওপর দিয়ে চলে যায়। অটোরিকশার চালক কম বয়সী ছিলেন। বেখেয়ালভাবে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুতর নয়। সড়কের পাশে দিয়ে হাঁটার সময় চলন্ত একটি অটোরিকশার চাকা হান্নান মাসউদের বাঁ পায়ের পাতার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি সামান্য আঘাত পান।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft