বুধবার ২০ মে ২০২৬
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:২৪ পিএম   (ভিজিট : ৪১৩)
বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যাগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় পৌর এলাকার পুনিয়াউটে জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে এই কর্মসূচী পালিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপলসহ দলীয় নেতা-কর্মীরা।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে ভীড় করতে শুরু করেন।পরে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া করা হয়।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। গণতন্ত্রের সংকটকালে নিঃস্বার্থভাবে তিনি ভূমিকা রেখেছেন। সংগ্রামী নেত্রীর চলে যাওয়া দেশের রাজনৈতিক অধ্যায়ের এক অপূরনীয় ক্ষতি। তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে ৭দিন ব্যাপী কোরআন খতম, গণঅভিমত গ্রহণ, দোয়াসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft