শনিবার ৪ এপ্রিল ২০২৬
কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫ পিএম   (ভিজিট : ৭১৬)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত স্মৃতিফলকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিরাজ হোসেন, এলজিইডির প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জসীমউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন তালুকদার, আবুল কালাম দাড়িয়া এবং গণমাধ্যমকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদানের কথা তুলে ধরেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft