শনিবার ৪ এপ্রিল ২০২৬
উলিপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম   (ভিজিট : ৬৪৪)
কুড়িগ্রামের উলিপুরে  যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস এম মেহেদী হাসানের সঞ্চালনায় বুদ্ধিজীবীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশারফ হো‌সেন, উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, স্বপন কুমার সাহা, সাখাওয়াত হোসেন, চন্দন কুমার সরকার, এসঅ্যাই রাজু প্রমুখ।

এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একাত্তরের গণ কবর ও স্মৃতি স্তম্ভে  উপজেলা প্রশাসন ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বুদ্ধিজীবীদের স্মরণে উলিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft