শনিবার ৪ এপ্রিল ২০২৬
বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম   (ভিজিট : ৫৬০)
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেলকুচিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। 

সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।  

সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নেতারা।

বৈষম্য বিরোধী আন্দোলন নেতা মূসা হাসেমী বলেন- স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত  বুদ্ধিজীবী নিহতদের সঠিক সংখ্যা ও তালিকা করা হয়নি। 

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি শাখায় সাধারণ সম্পাদক সাংবাদিক আশিকুর রহমান জুয়েল, বেলকুচি রিপোর্টার ট্রাষ্টের সভাপতি সাংবাদিক রেজাউল করিম।

বক্তারা বলেন ১৯৭১ সালে আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার মধ্য দিয়ে আমাদের জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিলেন পাকিস্তানী হানাদার বাহিনী।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft