শনিবার ৪ এপ্রিল ২০২৬
ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সোনাতলায় বিএনপির বিক্ষোভ
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ পিএম   (ভিজিট : ৮৮৯)
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বগুড়ার সোনাতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র বালুয়া ইউনিয়ন শাখা।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন বিএনপি'র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুয়া বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। 

মিছিল চলাকালে নেতাকর্মীরা হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি,  বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মহন,  বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুসফিকুল আলম সিজু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজু আহমেদ, বালুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মহিদুল ইসলাম মোহাব্বত, ইউনিয়ন বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার দমনে পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। ওসমান হাদির ওপর গুলি চালানো তারই একটি ভয়াবহ দৃষ্টান্ত।

তারা বলেন, এই হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতার ওপর সরাসরি আঘাত।

বক্তারা অভিযোগ করেন, এ ধরনের রাজনৈতিক সহিংসতার ঘটনার সঙ্গে জড়িতরা বারবার পার পেয়ে যাচ্ছে বলেই অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft