শনিবার ৪ এপ্রিল ২০২৬
উলিপুরে এনসিপি প্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময়
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪২ পিএম   (ভিজিট : ৬৮০)
কুড়িগ্রামের উলিপুরে এনসিপি মনোনীত কুড়িগ্রাম-৩ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সাঈদ (জনী) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা এনসিপির আয়োজনে পৌরশহরের খেয়ারপাড় এলাকায় আনছারি আইটি হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় তিনি বলেন, নির্বাচনে আমি জয়লাভ করি বা না করি উলিপুরের মানুষের পাশে থাকব। এই এলাকার নদী ভাঙ্গন, দারিদ্র্যতা, বেকারত্ব দূরিকরণে কাজ চালিয়ে যাব। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেন, আগামী নির্বাচন হবে খুবই চ্যালেঞ্জিং। আপনারা সবাই উলিপুরের উন্নয়নের জন্য যে কোন পরামর্শ প্রদান করলে তা সাদরে গ্রহণ করা হবে।  এসময় তিনি সকলের সহযোগিতা চান। 

মত বিনিময় সভায় এনসিপি কুড়িগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ, উলিপুর উপজেলা যুগ্ন সমন্বয়ক শাখাওয়াত হোসেন সহ উলিপুরের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft