শনিবার ৪ এপ্রিল ২০২৬
ওসমান হাদি গুলিবিদ্ধ, দেবীদ্বারে বিএনপির প্রতিবাদ মিছিল
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম   (ভিজিট : ৮১০)
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও  ঢাকা ৮ আসনের সম্ভব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ ও চট্টগ্রাম- ৮ আসনের বিএনপির মনোনীত, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাকে গুলিবর্ষণ করার প্রতিবাদে কুমিল্লা- ৪ দেবীদ্বারে বিএনপির মনোনীত প্রার্থী মন্জুরুল আহসান মুন্সীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন। 

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের চারবারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সীর নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলে দলীল নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ চত্বরে এসে সমবেত হয়। 

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। বিএনপির নেতাকর্মীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও স্লোগান দিতে থাকে। 

এ সময় বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, উপজেলা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মুকবল হোসেন, উপজেলা ছাত্রদল প্রস্তাবিত আহবায়ক, মো.বিল্লাল হোসেন। 

এদিকে গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। 

অপর দিকে গত ৫ নভেম্বর চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে গুলি করা হয়। এর প্রতিবাদে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি করা হয়। এবং দুষ্কৃতকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft