শনিবার ৪ এপ্রিল ২০২৬
উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ এএম   (ভিজিট : ৭২৮)
কুড়িগ্রামের উলিপুরে দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত বুধবার উলিপুর প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম।

দ্বিতীয় দফায় উপজেলার দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৪ জন কোমলমতি শিক্ষার্থীকে নতুন করে এ কর্মসূচির আওতায় আনা হয়। 

উদ্বোধনের সময়  উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আবু ওয়ারেছ, তাপসী রাবেয়া, আরিফুল ইসলাম প্রমুখ।

 উল্লেখ্য যে, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ মিল্ক ফিডিং কার্যক্রমটি ২০২৩ সালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়।

সেখানে ১৬৮ জন কোমলমতি শিক্ষার্থী দৈনিক ২০০ মিলি: প্যাকেটজাত গাভীর দুধ পেয়ে আসছে। দীর্ঘ ৩ বছর পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসাবে গত বুধবার বিকালে পৌরসভার দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হলো।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft