শনিবার ৪ এপ্রিল ২০২৬
পঞ্চগড়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ এএম   (ভিজিট : ৬১৮)
পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তেঁতুলিয়া উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় বয়ে চলেছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা কমলেও বেড়েছে দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ২ ডিগ্রি।

রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তবে অন্য দিনের মতো বৃহস্পতিবারও ভোরের দিকেই সূর্যের দেখা মেলে। ভোর থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়া এবং এর আশেপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এই আবহাওয়া পরিস্থিতি আরও ২-৩ দিন থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ এর মধ্যে নামলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft