শনিবার ৪ এপ্রিল ২০২৬
কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৬৫২)
দিনাজপুরের কাহারোলের বিশিষ্ট সাংবাদিক কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বনরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এ কে এম ইব্রাহিম খলিল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর তিনি গত ২০ নভেম্বর ২০২৫ বীরগঞ্জে এক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে দিনাজপুর চেকআপ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। দীর্ঘ ১৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।  

বিকেল সাড়ে ৪ টায় তার নিজ বাড়ি সাধুর বাজারে মরহুমের  জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ৩ কন্যা এক পুত্র স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কাহারোল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন । 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft